ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক আবাসিক শিক্ষার্থীর গোসল করার ভিডিও ধারণের সময় অন্য বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত শিক্ষার্থীর নাম মোসাদিকুর রহমান, যিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর প্রফেশনাল মাস্টার্সের ছাত্র। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।
শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে হলের পদ্মা ব্লক থেকে তাকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, এর আগেও হলে একই ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু অপরাধীকে ধরা সম্ভব হয়নি। আজ এক শিক্ষার্থী গোসল করার সময় টের পান যে কেউ তার ভিডিও করছে। পরে চিৎকার করলে শিক্ষার্থীরা এসে মোসাদিকুরকে ধরে ফেলে। তল্লাশি করে তার ফোনে একাধিক শিক্ষার্থীর গোসলের আপত্তিকর ভিডিও পাওয়া যায়।
বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না জানান, অভিযুক্তের ফোনে শিক্ষার্থীদের গোসলের ভিডিও ছাড়াও টিএসসি-কেন্দ্রিক বিভিন্ন অনলাইন গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে শাহবাগ থানায় জানানো হলে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়