ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং আর্থিক খাতের বিদ্যমান দুর্বলতা কাটাতে গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। ওয়াশিংটনভিত্তিক এই আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন এবং সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এই সমর্থনের কথা জানানো হয়।
সফরকালে জোহানেস জুট সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে বিশ্বব্যাংক কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করা হয়েছে।
বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অধিকতর এবং উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর জন্য সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আর্থিক খাতের ঝুঁকি কমানো অপরিহার্য। সংস্থাটি মনে করে, এই সংস্কারগুলো বাংলাদেশের অর্থনীতির দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির পথকে আরও সুগম ও নিরাপদ করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ