ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: স্থানীয় প্রশাসনকে কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সান্তাহারে ঈদে ঘরমুখো যাত্রীবাহী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ার পর স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে সরাসরি কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই প্রধানমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন এবং স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনাসমূহ:
প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় প্রশাসনকে কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছেন:
১. দুর্ঘটনায় আহত যাত্রীদের জন্য দ্রুততম সময়ে উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা।
২. লাইনচ্যুত বগিগুলো দ্রুত উদ্ধারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া এবং রেল যোগাযোগ পুনরায় সচল করা।
৩. দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রীরা যাতে দ্রুত ও নিরাপদে তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় বিকল্প যাতায়াত ব্যবস্থা করা।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় অন্তত শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বগুড়া জেলাটি প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা হওয়ায় তিনি এই দুর্ঘটনার প্রতি বিশেষ নজর রাখছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি ওই আসনটি ছেড়ে দেন। নিজের এলাকার মানুষের এই বিপদে তিনি সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছেন বলে তাঁর কার্যালয় সূত্রে জানা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)