ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
পার্থ হক
রিপোর্টার
পার্থহক: দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা খরচের জন্য এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এই সুযোগের জন্য ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৫-২৬ অর্থবছরের মার্চ-এপ্রিল প্রান্তের জন্য অনলাইনে আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’-এর আওতায় শুধুমাত্র দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন। আবেদন করতে চাইলে শিক্ষার্থীদের আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত লিঙ্কে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ করতে হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেবে। এই অনুদান দরিদ্র ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
আবেদনের জন্য শিক্ষার্থীর পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ এর ক্ষেত্রে ৩.৫০, স্নাতক পর্যায়ে জিপিএ-৪ এর ক্ষেত্রে ৩.০০ প্রমাণপত্র জমা দিতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীর সন্তান বা অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
দুর্ঘটনার প্রমাণ হিসেবে জেলা সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘গুরুতর আহত’ প্রত্যয়নপত্র আবশ্যক। শুধু দুর্ঘটনার কারণে শিক্ষার্থীকে এই অনুদান দেওয়া হবে এবং দুর্ঘটনা অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে ঘটতে হবে।
আবেদনের সময় শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র, ছবি, স্বাক্ষর এবং শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় ট্রাস্টে কোনো হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই।
অনুদানের অর্থ সরাসরি শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থীকে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বরসহ প্রমাণপত্র আপলোড করতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে অর্থ পৌঁছাতে ব্যর্থ হলে ট্রাস্ট পুনরায় পাঠাবে না।
যদি শিক্ষার্থী অনলাইনে প্রতিষ্ঠানের নাম খুঁজে না পান, তবে প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে ইআইআইএন ও প্রয়োজনীয় তথ্য ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ইমেইল বা ডাকযোগে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতেএখানে ক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের