ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
সারাদেশের ফাজিল-কামিল মাদরাসার কমিটি বাতিল
নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অফিস আদেশে বলা হয়েছে, ফাজিল ও কামিল মাদরাসায় নতুন করে এডহক কমিটি গঠনের ক্ষেত্রে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ)-এর ধারা (১) খ (১), (৩) অনুসরণ করতে হবে। এ অনুযায়ী, জেলা সদরে অবস্থিত মাদরাসার এডহক কমিটির সভাপতি হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন। জেলা সদরের বাইরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে এ দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক।
এ ছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
মাদরাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে এডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে আরও জানানো হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তের ভিত্তিতে ফাজিল ও কামিল মাদরাসাগুলোর গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিল করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর