ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সমাজে কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, সমাজে কোনো ধরনের অন্যায় বা জুলুমকে প্রশ্রয় দেওয়া যাবে না।
বুধবার (১৮ মার্চ) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা এলাকায় দিনাজপুর-৬ আসনের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘অন্যায়টা চোরাকারবারি হোক, চাঁদাবাজি হোক, অথবা জমি দখলই হোক, কারও ওপর জুলুমই হোক কোনো ধরনের অন্যায়কে কেউ প্রশ্রয় দেবেন না। এমনকি ভিজিএফের চালও যদি কেউ ১০ কেজির জায়গায় ৮ কেজি দেয় সেটারও প্রতিবাদ করতে হবে।’
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত কর্মসূচিগুলোকে জনগণের নাগরিক অধিকার হিসেবে উল্লেখ করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সরকারের বিভিন্ন কর্মসূচি যেমন: ভিজিএফ বলেন, প্রতিবন্ধীদের কার্ড দেয়া বলেন, গর্ভবতী মায়েদের ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা এগুলো কিন্তু আপনার অধিকার; এখান থেকে কাউকে কেটে কম দেয়ার কোনো সুযোগ নেই।’
তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। যদি কেউ এই সেবা বা ভাতার অর্থ থেকে কোনো অংশ কেটে রাখার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্ত্রী কয়েকশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার তুলে দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'