ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: দেশ থেকে হাজার মাইল দূরে বিদেশের মাটিতে অবস্থান করলেও শেকড়ের টান যে কত গভীর, তা আবারও প্রমাণ করলেন ময়মনসিংহের ফুলবাড়ীয়ার একঝাঁক রেমিট্যান্স যোদ্ধা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের ঘরে ঘরে ঈদের খুশি পৌঁছে দিতে বিশেষ 'ঈদ উপহার' ও বড় অংকের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ‘ভবানীপুর বেতবাড়ি প্রবাসী একতা সংগঠন’। রবিবার (১৫ মার্চ) স্থানীয় বিরিজিনি মোড়ে এক আনন্দঘন পরিবেশে এই মানবিক কর্মসূচি পালিত হয়।
প্রবাসীদের এই মমতা কেবল খাদ্যসামগ্রী বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তারা মরণব্যাধি ক্যানসারের সাথে লড়াই করা ব্যক্তিদের জন্য ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন। চিকিৎসার ব্যয় মেটাতে ক্যানসার আক্রান্ত আওয়াল হোসেনকে ১৫ হাজার টাকা এবং শরিফুল নামের আরেক রোগীকে ১০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে একটি মসজিদের জন্য ১০ হাজার টাকা অনুদান তুলে দেয় সংগঠনটি।
শিক্ষার আলো ছড়িয়ে দিতেও প্রবাসীদের ভূমিকা এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। এরই অংশ হিসেবে প্রবাসী মোঃ মোফাজ্জল হোসেন একজন দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনা সচল রাখতে প্রতি মাসে ১ হাজার টাকা করে নিয়মিত বৃত্তি প্রদান করে আসছেন। সংগঠনের সভাপতি আব্দুল মোতালেব ও ক্যাশিয়ার মোঃ শাকিল হাসান জানান, গ্রামের মানুষের কষ্ট লাঘব এবং অভাবীদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা এলাকার উন্নয়নে এভাবেই সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঈদ উপহার ও নগদ সহায়তা পেয়ে স্থানীয় বাসিন্দারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নং ভবানীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সহিদুর রহমান কাঞ্চন, ১ নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন শহিদ মেম্বার, মোহাম্মদ আলী, এ কে এম মনিরুজ্জামান কাজল এবং মালদ্বীপ প্রবাসী জাহাঙ্গীর আলমসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। প্রবাসীদের এই মানবিক দৃষ্টান্ত স্থানীয়দের মাঝে এক গভীর অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন