ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নি'হত ১৫৮: টিআইবি
নিজস্ব প্রতিবেদক: গত ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত টানা ১৭ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে অন্তত ৬০০টি। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫৮ জন রাজনৈতিক কর্মী এবং আহত হয়েছেন ৭ হাজার ৮২ জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।
সহিংসতার ঘটনার বিশ্লেষণে দেখা যায়, মোট ঘটনার ৫৫০টিতে অর্থাৎ ৯১ দশমিক ৭ শতাংশ ক্ষেত্রে বিএনপির সম্পৃক্ততা রয়েছে। এছাড়া ১২৪টি ঘটনায় (২০ দশমিক ৭ শতাংশ) আওয়ামী লীগ, ৭ দশমিক ৭ শতাংশ ঘটনায় জামায়াতে ইসলামী এবং ১ দশমিক ২ শতাংশ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জড়িত ছিল বলে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
প্রতিবেদনে বলা হয়, সরকার পতনের পর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রম দখলে নিতে গিয়ে সহিংস সংঘাতের ঘটনা বেড়েছে। পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে চাঁদাবাজি, সিলেট অঞ্চলের কোয়ারি ও নদ-নদী থেকে পাথর লুট, পাশাপাশি সেতু, বাজার, ঘাট, বালুমহাল ও জলমহাল ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর ছিল না এবং জড়িত কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে দলগুলো।
গবেষণায় আরও উঠে আসে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী মাত্র ৩৬ দিনের মধ্যেই দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
প্রতিবেদনের শেষ অংশে সতর্ক করে বলা হয়, থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনো উদ্ধার না হওয়া এবং নতুন করে রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দেওয়ায় সহিংসতার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত মোট জনবলের মাত্র ৯ থেকে ১০ শতাংশ পুলিশ সদস্য হওয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এর সঙ্গে ২০২৫ সালে সংখ্যালঘুদের ওপর ৫০টির বেশি হামলার ঘটনা এবং ডিপফেক ও ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা নির্বাচনী পরিবেশকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু