ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এলপিজি ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারির শুরুতেই এলপিজি ব্যবহারকারীদের জন্য এসেছে বাড়তি ব্যয়ের খবর। আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন খরচ বৃদ্ধির প্রভাবে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে সরকার, যা এই মাসজুড়ে কার্যকর থাকবে।
সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফেব্রুয়ারি মাসের জন্য এলপিজির সংশোধিত দর প্রকাশ করে। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নতুন দরে প্রতি লিটার এলপিজির মূল্য ৪ টাকা ২১ পয়সা বেড়েছে, ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
বিইআরসির হিসাবে, ফেব্রুয়ারিতে সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৫৪১ দশমিক ৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে, যা জানুয়ারিতে ছিল ৫২১ দশমিক ৭৫ ডলার। পাশাপাশি আন্তর্জাতিক পরিবহন ব্যয়ও বেড়েছে—ফ্রেইট চার্জ ১০৮ ডলার থেকে বাড়িয়ে ১২০ ডলার করা হয়েছে। একই সঙ্গে ডলারের বিনিময় হারও সমন্বয় করে ফেব্রুয়ারির জন্য ১২৫ টাকা ৫৫ পয়সা ধরা হয়েছে।
নতুন দরের ফলে ফেব্রুয়ারি মাসে প্রতি কেজি এলপিজির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা ০৪ পয়সা, যা আগে ছিল ১০৮ টাকা ৮৩ পয়সা। এর ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৬ টাকায়।
এছাড়া রেটিকুলেটেড এলপিজির দাম প্রতি কেজিতে ৪ টাকা ১২ পয়সা বেড়ে ১০৯ টাকা ২০ পয়সা হয়েছে। অটোগ্যাস ব্যবহারকারীদের জন্যও খরচ বেড়েছে—প্রতি লিটার অটোগ্যাসের দাম এখন ৬২ টাকা ১৪ পয়সা, যা আগে ছিল ৫৯ টাকা ৮০ পয়সা।
আমদানির চিত্র তুলে ধরে বিইআরসির চেয়ারম্যান জানান, জানুয়ারি মাসে দেশে প্রায় ১ লাখ ৫ হাজার টন এলপিজি আমদানি হয়েছে। ফেব্রুয়ারিতে এই পরিমাণ বেড়ে প্রায় ১ লাখ ৮৪ হাজার টনে পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো কমিশনকে জানিয়েছে।
বাজারে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরবরাহ ঘাটতি থাকলে বাজারে দামের চাপ তৈরি হয়। তবে বিইআরসি প্রকৃত ব্যয়ের ভিত্তিতেই দাম নির্ধারণ করে। কিছু বোতলজাতকারী প্রতিষ্ঠান বেশি দাম নিচ্ছে—এমন অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি