ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এলপিজির নতুন দর ঘোষণা আজ
নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন এই দর ঘোষণা করা হবে।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) সংলগ্ন কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই নতুন দাম প্রকাশ করবে কমিশন। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।
এর আগে গত জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ডিসেম্বরে এই দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। অর্থাৎ জানুয়ারিতে সিলিন্ডার প্রতি দাম বেড়েছিল ৫৩ টাকা। আন্তর্জাতিক বাজারে সৌদি আরমেরামকোর দেওয়া সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশে সাধারণত এই দাম ওঠানামা করে।
আজকের ঘোষণার পর থেকেই নতুন এই নির্ধারিত দাম কার্যকর হবে। সাধারণ গ্রাহকরা আশা করছেন, ফেব্রুয়ারির নতুন দরে দাম কিছুটা কমবে। তবে বিশ্ববাজারের পরিস্থিতি অনুযায়ী আজ কী সিদ্ধান্ত আসে, সেদিকেই তাকিয়ে আছে দেশের মানুষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি