ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পেট্রোবাংলার পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিদেশ গমন নিষিদ্ধ করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক পিয়াস পাল আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক গুরুতর দুর্নীতির অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
আবেদনের বিবরণে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে গ্যাস সংযোগ ও পুনঃসংযোগ, গ্যাস বিল মওকুফ, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্য, ঠিকাদারি বিল প্রদান এবং বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুদ সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
দুদক আরও জানায়, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়।
আবেদনের শুনানি শেষে আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনায় রফিকুল ইসলামের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)