ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা পাঁচবার বাড়ার পর অবশেষে বড় ধরনের স্বস্তির খবর দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা থেকে কমে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায় নেমেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারেও আজ সোনার বড় দরপতন হয়েছে। গোল্ডপ্রাইস.ওআরজি-র তথ্যমতে, প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলার থেকে কমে ৫ হাজার ২০০ ডলারে নেমে এসেছে।
সোনার নতুন বাজারদর:
বাজুসের নতুন তালিকা অনুযায়ী:
২২ ক্যারেট: ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা (ভরি)
২১ ক্যারেট: ২ লাখ ৫৯ হাজার টাকা (ভরি)
১৮ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ২৪ টাকা (ভরি)
সনাতন পদ্ধতি: ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা (ভরি)
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেট ৭ হাজার ৪০৭ টাকা এবং ১৮ ক্যারেট ৬ হাজার ৩৫৭ টাকায় বিক্রি হবে।
উল্লেখ্য, গতকাল পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে (২ লাখ ৮৬ হাজার টাকা) সোনা বিক্রি হচ্ছিল। মাত্র এক দিনের ব্যবধানে বিশাল এই দরপতন ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান