ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
বিজকন ২০২৬-এ এনআরবিসির নতুন রূপান্তরের রূপরেখা
নিজস্ব প্রতিবেদক: পরিবর্তনশীল আর্থিক খাতে নেতৃত্ব ও অভিযোজনের কৌশল নির্ধারণে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’। ‘লিডিং দ্য চেঞ্জ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলন গত শনিবার (২৪ জানুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
সম্মেলনে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো. আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ এবং সিওও মুহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সারা দেশের শাখা ও উপশাখার প্রধান এবং বিভাগীয় ও জোনাল কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।
বিজকন ২০২৬-এ ২০২৫ সালের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী বছরের সম্ভাবনা, নির্ধারিত লক্ষ্যমাত্রা ও কৌশলগত অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিবর্তিত বাজার বাস্তবতায় কীভাবে ব্যাংকের প্রবৃদ্ধি ধরে রাখা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া এনআরবিসি ব্যাংককে একটি টেকসই, সুশাসিত ও প্রযুক্তিনির্ভর আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি সুশাসন জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, স্বয়ংক্রিয়তা বৃদ্ধি, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সর্বোত্তম কর্পোরেট গভর্ন্যান্স নিশ্চিত করাই হবে ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলের মূল ভিত্তি। এসব উদ্যোগ ব্যাংককে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিএমএসএমই অর্থায়নের প্রসঙ্গে চেয়ারম্যান জানান, ডিজিটাল চ্যানেল, ন্যানো-ক্রেডিট ও বিশেষায়িত পণ্যের মাধ্যমে এ খাতে ঋণ সম্প্রসারণে এনআরবিসি ব্যাংক একটি সমন্বিত ও ভবিষ্যতমুখী কৌশল গ্রহণ করেছে, যা উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা রাখবে।
সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান ২০২৫ সালের ব্যবসায়িক ফলাফল তুলে ধরেন। একই সঙ্গে খেলাপি ঋণ হ্রাস এবং অবলোপন করা ঋণ আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬ সালের রোডম্যাপ উপস্থাপন করেন।
তিনি বলেন, বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে এমএসএমই অর্থায়ন সম্প্রসারণ, বিনা ও স্বল্প ব্যয়ের আমানত সংগ্রহ এবং ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা হবে আগামী দিনের প্রধান লক্ষ্য। নির্ধারিত লক্ষ্য অর্জনে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন তিনি।
সবশেষে বিজকন ২০২৬ সম্মেলন থেকে এনআরবিসি ব্যাংকের কৌশলগত দিকনির্দেশনা এবং গ্রাহককেন্দ্রিক ও টেকসই প্রবৃদ্ধির প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা