ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ঢাবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ফেব্রুয়ারি মাসের শুরুতে এক রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সেখানে একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় একটি গবেষণা ফান্ড নিশ্চিত করতে তার এই সফর। তবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি রাতে উপাচার্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ‘দ্য গ্লোবাল ফেইথ ফোরাম’ (The Global Faith Forum) শীর্ষক সেমিনারে তিনি গেস্ট স্পিকার ও প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন। সফর শেষে ৭ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে এবং ৮ ফেব্রুয়ারি তিনি পুনরায় বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন।
এই সফর প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “নির্বাচনের আগে আমি যেতে অনিচ্ছুক ছিলাম। কিন্তু আয়োজকরা জানিয়েছেন, সেখানে সশরীরে না গেলে বড় একটি গবেষণা ফান্ড হাতছাড়া হতে পারে। তাই মূলত বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমি এই সফরে যাচ্ছি। এটি পুরোপুরি সরকারি সফর এবং সব প্রক্রিয়া মেনেই যাওয়া হচ্ছে।”
উপাচার্যের এই সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে তার দায়িত্বে না ফেরার যে গুঞ্জন উঠেছে, তা নাকচ করে দিয়ে তিনি বলেন, “দায়িত্ব ছাড়ার গুঞ্জনটি ভিত্তিহীন। আমি ফিরে এসে নির্বাচনের আগের নিয়মিত কাজ ও সিন্ডিকেট সভা সম্পন্ন করার চেষ্টা করব। দায়িত্ব ছাড়লে আমি তা আগে থেকেই আনুষ্ঠানিকভাবে জানাব।”
এদিকে, আমেরিকা যাওয়ার আগে আগামী শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় সিনেট ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন উপাচার্য। সেখানে তিনি ‘আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৬’ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অর্জন এবং প্রায় ২৮৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করবেন।
উল্লেখ্য, ওয়াশিংটনের ওই সেমিনারটি বিআইআইটি (BIIT) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের একটি অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর