ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে কেউ রক্ষা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার কিংবা দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যই জবাবদিহি থেকে রক্ষা পাবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করা যায় এবং সবাই যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের দিন যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে, সেজন্য সব বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতার বিষয়ে তিনি বলেন, “সরকারি কর্মচারীরা কোনো দলের লেজুড়বৃত্তি করবে না, কাউকে তেল দেবে না। তাদের নির্দ্বিধায় নিরপেক্ষভাবে কাজ করতে হবে।” শেরপুরে নির্বাচনি সংঘাতের বিষয়ে তিনি জানান, দোষীদের গ্রেফতারে অভিযান চলছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
নির্বাচনের দিন জরুরি সহায়তার বিষয়ে উপদেষ্টা জানান, প্রতিটি ইউনিয়ন পর্যন্ত অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে। এটি কোনো শঙ্কার কারণে নয়, বরং বয়স্ক ভোটার বা অসুস্থদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে নেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী আত্মবিশ্বাসের সাথে বলেন, “বিগত সব নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন হবে সবচেয়ে ভালো একটি নির্বাচন।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে