ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর, ছুটিতেও কাজ করবে মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলে শিলাবৃষ্টি এবং উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন ঈদের ছুটির মধ্যেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আলোচ্যসূচির বাইরে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা (ফ্ল্যাশ ফ্লাড) দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং বন্যাকবলিত এলাকার মানুষের কষ্ট লাঘবে কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, “সহায়তা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য ঈদের ছুটির মধ্যেও মন্ত্রণালয়গুলোকে তৎপর থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুত একটি বিস্তারিত পরিকল্পনা বা ‘ওয়ার্ক আউট’ তৈরি করে প্রয়োজনীয় সাপোর্ট দেবে।”
এছাড়া মাঠ পর্যায়ে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, জেলা প্রশাসকদের নিজস্ব স্থানীয় তহবিলে যে অর্থ আছে, তা ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তায় খরচ করার অনুমতি দেওয়া হয়েছে।
সরকারের এই ত্বরিত পদক্ষেপ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষের ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়