ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
মিরপুরে ৩১৭ শিশুকে সাইকেল উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাসজুড়ে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শিশুদের পুরস্কার হিসেবে সাইকেল দেওয়া হয়েছে, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৩১৭ জন শিশুর হাতে নতুন সাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এই পুরস্কারের মূল লক্ষ্য সাইকেল দেওয়া নয়; বরং শিশুদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি অভ্যস্ত করে তোলা। তিনি বলেন, এ বয়সে তারা যদি ইবাদতের সঙ্গে যুক্ত হয়, তবে ভবিষ্যতে নিয়মিত নামাজ আদায় করা তাদের জন্য সহজ হয়ে যাবে।
তিনি জানান, তার নির্বাচনী এলাকার চারটি ওয়ার্ডের ছয়টি মসজিদের শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর আগে একটি ধাপে কিছু শিশু সাইকেল পেয়েছিল, আর শেষ ধাপে ২৪৫ জনকে এই উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, এই অভ্যাস যেন শুধু রমজানে সীমাবদ্ধ না থাকে, সেজন্য পরিবারকেও ভূমিকা রাখতে হবে।
সরকারি কার্যক্রম প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা এবং খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ ইতোমধ্যে চালু হয়েছে বলে জানান তিনি।
ক্রীড়া খাতের উন্নয়নের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী ৩০ মার্চ জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য ভাতা চালু করা হবে এবং এপ্রিলের মাঝামাঝি সময় কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম-খতিব, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল