ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
সড়কপথে এবার বড় ধরনের কোনো যানজট বা ভোগান্তি নেই: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়লেও সড়কপথে এবার বড় ধরনের কোনো যানজট বা ভোগান্তি নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে রাঙ্গামাটিয়া নদীর ওপর নবনির্মিত ‘গোমা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ঢাকা-বরিশাল মহাসড়ক বর্তমানে দুই লেনের হলেও ভাঙা থেকে বরিশাল পর্যন্ত অংশটি প্রশস্ত করার প্রয়োজনীয়তা সরকার গভীরভাবে উপলব্ধি করছে। তিনি বলেন, “ভাঙা-বরিশাল মহাসড়ক প্রশস্ত করার কাজ দ্রুত শুরু হবে এবং এ বিষয়ে দেশবাসী শীঘ্রই বড় ধরনের সুখবর পাবেন।”
নৌপথের উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, দেশে বর্তমানে প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হচ্ছে। নতুন করে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার নৌপথ উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ঈদে ঢাকা সদরঘাট থেকে বরিশাল ও ভোলা রুটে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে।
উদ্বোধন হওয়া প্রায় ২৮৩ মিটার দীর্ঘ এই সেতুটি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। এটি চালুর ফলে বরিশালের বাকেরগঞ্জ ও পটুয়াখালীর দুমকি উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো। এর মাধ্যমে দুই জেলার প্রায় পাঁচ লাখ মানুষের যাতায়াত সহজ হবে এবং সময় বাঁচবে অন্তত দুই ঘণ্টা।
সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা। শুরুতে প্রকল্প ব্যয় কম থাকলেও নকশা পরিবর্তন, নদী শাসন ও স্টিল ট্রাস স্প্যান যুক্ত করার ফলে ব্যয় বৃদ্ধি পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে