ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
সরকার ফারাবী: প্রায় তিন মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর আবারও মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালের বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এক লড়াই। সেই অভিযানের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান।
বুধবার (১১ মার্চ) সিরিজের প্রথম একদিনের ম্যাচে টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রতিপক্ষ পাকিস্তানকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, কারণ এই সিরিজের ফলাফল বাংলাদেশের বিশ্বকাপের পথে বড় প্রভাব ফেলতে পারে।
মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের আধিপত্য
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, এখানে বেশ এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত দুই দল মোট ৩৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে।
এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টিতে, অন্যদিকে পাকিস্তান জিতেছে ৩৪টি ম্যাচে। তবে সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে বাংলাদেশের পারফরম্যান্স অনেকটাই উন্নত হয়েছে। নিজেদের মাঠে টাইগাররা এখন বড় বড় দলের জন্যও কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে।
বিশ্বকাপের পথে গুরুত্বপূর্ণ পয়েন্টের লড়াই
এই সিরিজটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২৭ সালের বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা পাবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল।
তবে আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা যদি সেরা আটের মধ্যে থাকে, তাহলে সরাসরি সুযোগ পাবে শীর্ষ নয়টি দল। বর্তমানে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশম স্থানে রয়েছে। ফলে সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে এই সিরিজ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করা টাইগারদের জন্য অত্যন্ত জরুরি।
দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশমেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
পাকিস্তান একাদশসাহেবজাদা ফারহান, মায সাদাকাত, শামিল হুসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম এবং আবরার আহমেদ।
সরাসরি দেখতে এখানেক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)