ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: দেশের নির্মাণ সামগ্রী খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি ২০২৫ সালে ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়েছে। পূর্ববর্তী বছরের তুলনায় প্রতিষ্ঠানটির নিট মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ এবং নিট বিক্রির পরিমাণ ছাড়িয়েছে ২৯ বিলিয়ন টাকা। এই অভাবনীয় সাফল্যের প্রেক্ষিতে কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ সালের জন্য মোট ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
প্রতিষ্ঠানের বার্ষিক আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, ২০২৫ সালে লাফার্জহোলসিমের নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৪ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে ছিল ২৭ হাজার ৫৪৩ মিলিয়ন টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিক্রিতে ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে নিট মুনাফা। ২০২৪ সালে কর পরবর্তী নিট মুনাফা ৩ হাজার ৮১৯ মিলিয়ন টাকা থাকলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৮ মিলিয়ন টাকায়। এর ফলে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৩ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ ইতোমধ্যে ১৮ শতাংশ অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড প্রদান করেছে এবং সর্বশেষ সভায় আরও ২২ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। সব মিলিয়ে কোম্পানিটি তাদের পরিশোধিত মূলধনের মোট ৪০ শতাংশ বা প্রায় ৪৬৫ কোটি টাকা ডিভিডেন্ড হিসেবে বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করবে।
প্রতিকূল বাজারের মধ্যেও এমন অর্জনের বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী জানান, ২০২৫ সালে সরকারি ব্যয় হ্রাস এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমার ফলে সামগ্রিক নির্মাণ শিল্পে এক ধরনের মন্দাভাব ছিল। তবে সিমেন্ট এবং এগ্রিগেটস উভয় খাতে কোম্পানির প্রিমিয়াম পণ্যের বিক্রয় বৃদ্ধি এবং কার্যকর ব্যয় সংকোচন ও কৌশলগত মূল্য নির্ধারণের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে। বিশেষ করে উদ্ভাবনী পণ্য ‘হোলসিম ওয়াটার প্রটেক্ট’ এবং ‘সুপারক্রিট প্লাস’ বাজারে অভাবনীয় সাড়া ফেলেছে যা প্রতিষ্ঠানের এই প্রবৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রেখেছে।
পণ্য উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় লাফার্জহোলসিম তাদের টেকসই উন্নয়নের ধারা বজায় রেখেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি তাদের ‘জিওসাইকেল’ প্রকল্পের মাধ্যমে ৪৫ হাজার টনেরও বেশি বর্জ্য কো-প্রসেস করেছে, যা ১১ শতাংশ জীবাশ্ম জ্বালানি সাশ্রয় করতে সহায়তা করেছে। এছাড়া ২০২৬ সালের শুরুতেই উপকূলীয় অঞ্চলের বিশেষ চাহিদা মেটাতে ‘হোলসিম কোস্টাল গার্ড’ এবং রেডি-মিক্স সেক্টরের জন্য ‘পাওয়ারক্রিট’ নামক বিশেষায়িত পণ্য বাজারে এনেছে কোম্পানিটি।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানানো হয়েছে যে, আগামী দিনগুলোতে মুনাফা ও প্রবৃদ্ধি স্থিতিশীল রাখতে লাফার্জহোলসিম তাদের অপারেশনাল দক্ষতা বৃদ্ধি, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো এবং ডিজিটাল রূপান্তরে বিনিয়োগ অব্যাহত রাখবে। প্রতিষ্ঠানটি আশাবাদী যে, তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত পদক্ষেপগুলো বাজারে নেতৃত্ব ধরে রাখতে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)