ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন
নিজস্ব সম্পাদক: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)-র ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোটে সভাপতি পদে কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ সকাল ১১টা ৫০ মিনিটে শুরু হয়ে বিকেল ২টা ৫০ মিনিট পর্যন্ত চলে।
গণনার পর বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সরাসরি ভোট দেন ৩১ জন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন ১০ জন।
ফলাফলে সভাপতি পদে মো. মানজুর হোছাঈন মাহি ৩০ ভোট পান, আর সাধারণ সম্পাদক পদে লিটন ইসলাম ২৪ ভোটে বিজয়ী হন। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন– সহসভাপতি মাহাথীর মোহাম্মদ (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাদ উদ্দিন (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক নাইমুর রহমান ইমন (ডেইলি অবজারভার)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বোরহান উদ্দিন (চ্যানেল ২৪), মো. সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন) ও মোহাম্মদ সাহেদুল ইসলাম (টাইমস অব বাংলাদেশ)। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রিয়াদুল করিম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদূর রহমান, বিদায়ী সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসান।
ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার নূরুল করিম ভূইয়া নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, “ডুজা সব সময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। আশা করি নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল