ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক ৮৪ জন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকার একটি বাসায় রাতভর অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৮৪ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, বাসাটি ভাড়া দিয়েছিলেন পুলিশ সদর দপ্তরের হেডকোয়ার্টার্স শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির।
গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল বাসাটিতে এ অভিযান চালায়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, সেখানে সারা রাত ডিজে পার্টির আয়োজন, মাদক সেবন ও মাদকের কারবার চলত। অভিযানে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়। তাঁদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিবি পুলিশের সূত্র জানায়, অভিযানে বাসাটি থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দেওয়া হতো। একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে এটি পরিচালিত হতো। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। বাসাটি ভাড়া দিয়ে যে আয় হতো, তার ৭০ শতাংশ আব্দুল্লাহ আল জহির নিতেন বলে জানান তিনি।
ডিবি পুলিশের একটি সূত্রের দাবি, আটক কো-হোস্টকে ছাড়িয়ে নিতে অতিরিক্ত ডিআইজি তদবির করেছিলেন। সূত্রটি আরও জানায়, আড়াইতলা ওই ট্রিপ্লেক্স বাড়িতে প্রতি রাতেই অবৈধভাবে মদসহ ডিজে পার্টির আয়োজন করা হতো।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বলেন, তিনি বাসাটি ভাড়া দিয়েছিলেন এবং ভাড়া দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সব নিয়মনীতি জানিয়ে দেওয়া হয়েছিল। ভাড়াটিয়ারা সেখানে কোনো অপরাধ করে থাকলে তার দায় তাঁদেরই নিতে হবে। তিনি আরও বলেন, ওই বাসায় তিনি থাকেন না।
উল্লেখ্য, এয়ারবিএনবি একটি অনলাইন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা কিংবা কক্ষ স্বল্প বা দীর্ঘ মেয়াদে ভাড়া দেওয়া যায়। একই প্ল্যাটফর্ম ব্যবহার করে অতিথিরা এসব আবাসন বুকিং করতে পারেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন