×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ স্লোগানেই নিরাপদ বাংলাদেশ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

২০২৬ অক্টোবর ২০ ১৯:০৩:৪৪

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ স্লোগানেই নিরাপদ বাংলাদেশ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানের মধ্যেই নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী এবং দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহনশীলতার ভিত্তিতে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো মানুষ যেন বৈষম্য কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে প্রত্যেকের নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপনের অধিকার রয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, নাটোর জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত