ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম শুরু আজ, শেষ কবে?
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম বা ‘চয়েস ফরম’ পূরণ কার্যক্রম আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষায় সফল হওয়া সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে এই ফরম পূরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৩টা থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং চলবে আগামী ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত। উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে এই ফরম পূরণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো প্রার্থী বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে ব্যর্থ হলে তাকে কোনোভাবেই বিষয় মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না। অর্থাৎ, পছন্দক্রম ফরম পূরণ না করলে মেধা তালিকায় থেকেও ভর্তির সুযোগ হারাবেন শিক্ষার্থী। ফরম পূরণ শেষে সেটির একটি প্রিন্ট কপি শিক্ষার্থীদের নিজের কাছে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধা তালিকা এবং তাদের দেওয়া পছন্দক্রমের ওপর ভিত্তি করেই পরবর্তী ধাপে বিভিন্ন বিভাগ ও বিষয়ে ভর্তির জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত