ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাজার মূল্য তারতম্য অনুসন্ধানে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ করছে সরকার
নিজস্ব প্রতিবেদক: পাইকারি বাজারের দরের সাথে খুচরা বাজারের মূল্যের অসামঞ্জস্যতা এবং অযৌক্তিক ব্যবধানের প্রকৃত রহস্য উন্মোচনে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠনের ঘোষণা দিয়েছে সরকার। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই কমিটি বাজার পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করে দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সুপারিশমালা প্রদান করবে। রোববার (১৫ মার্চ) চট্টগ্রামের ঐতিহাসিক খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানান।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘মধ্যপ্রাচ্য সংঘাত: ভোগ্যপণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা’ শীর্ষক সভায় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, পাইকারি ও খুচরা বাজারে অনেক ক্ষেত্রে অগ্রহণযোগ্য দামের ব্যবধান দেখা যায়। এই ব্যবধানের প্রকৃত কারণ অনুসন্ধানে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের সদস্য এবং অন্যান্য পেশাজীবীদের নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে। অভ্যন্তরীণ কারসাজি বা অব্যবস্থাপনার কারণে যাতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করাই হবে এই কমিটির প্রধান কাজ।
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও ডলারের দামের প্রভাব স্বীকার করে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো আমদানি নির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, ডলারের মূল্যবৃদ্ধি বা পরিবহন ব্যয় বেড়ে গেলে এর প্রভাব দেশের বাজারে পড়া স্বাভাবিক। তবে তিনি স্পষ্ট করে জানান যে, বিদেশি ফল যেমন আপেল, আঙুর ও কমলার দাম সাধারণ মানুষের নাগালে রাখতে সরকার নীতিগত পদক্ষেপ নেবে। তবে অত্যধিক দামী ও বিলাসী ফলের ক্ষেত্রে শুল্ক ছাড়ের কোনো পরিকল্পনা সরকারের নেই।
ব্যবসায়ীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা-বাণিজ্যের মূল চালিকাশক্তি ব্যবসায়ীরাই। সরকারের কাজ হলো ব্যবসা ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত এবং বাজার যেন বাধাহীন ও স্বাভাবিকভাবে পরিচালিত হতে পারে তা নিশ্চিত করা। রমজান উপলক্ষে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যদি মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করেন, তবে তা সমাজে এক ইতিবাচক নজির সৃষ্টি করবে।
ভোজ্যতেলের বাজার নিয়ে সন্তোষ প্রকাশ করলেও খুচরা পর্যায়ের অসংগতি নিয়ে উদ্বেগ জানান মন্ত্রী। চলতি রমজান মাসে ভোজ্যতেলের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তবে কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতার বিষয়ে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং চট্রগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য রাখেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়