ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিএমপিতে একাধিক কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুলিশ প্রশাসনে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি দিয়ে বিভিন্ন ইউনিটে নতুনভাবে পদায়ন করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডেমরা জোনের এডিসি মো. আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) পদে পদায়ন করা হয়েছে।
এদিকে তিনজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হয়েছেন। তেজগাঁও শিল্পাঞ্চলের এসি রব্বানী হোসেনকে পদোন্নতি দিয়ে রমনা জোনের এডিসি করা হয়েছে। খিলগাঁও বিভাগের এসি মু. আল আমিন সরকারকে উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের এসি মীর মুহসীন মাসুদ রানাকে ডেমরা জোনের এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া আরেকটি আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)-এর এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।
পাশাপাশি মিরপুর এলাকার এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর জোন (ট্রাফিক)-এ পদায়ন করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদপুর ট্রাফিক জোনের এসি মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)