ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক: এএফসি নারী এশিয়ান কাপের মঞ্চে আজ টিকে থাকার শেষ লড়াইয়ে নামছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি আজ মুখোমুখি হবে উজবেকিস্তানের, যারা র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে। তবে হারানোর কিছু নেই বরং জেতার নেশায় বুঁদ হয়ে থাকা বাংলাদেশের সামনে আজ ইতিহাস বদলে দেওয়ার সুবর্ণ সুযোগ। আজ সোমবার (৯ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টায় এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ হওয়ায় ফুটবল প্রেমীদের কাছে এই লড়াইয়ের গুরুত্ব অনেক।
এবারের আসরে চীন ও উত্তর কোরিয়ার মতো বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে যে প্রতিরোধ সাবিনা-ঋতুপর্ণারা দেখিয়েছেন, তা উজবেকিস্তানের বিপক্ষে আজ বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজিত হলেও মাঠের লড়াইয়ে ঋতুপর্ণা চাকমা এবং আইফাদা খন্দকারদের লড়াকু মানসিকতা ফুটবল প্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।
গ্রুপ 'বি' থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার সূক্ষ্ম এক গাণিতিক সম্ভাবনা এখনও টিকে আছে বাংলাদেশের সামনে। বর্তমানে উত্তর কোরিয়া এবং চীন ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকলেও বাংলাদেশ ও উজবেকিস্তান দুই দলই এখন পয়েন্টশূন্য। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, তিনটি গ্রুপের সেরা ৩টি দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ পাবে। সেই হিসেবে, আজ উজবেকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশ ৩ নম্বরে চলে আসবে এবং পরের রাউন্ডে যাওয়ার পথ খোলা থাকবে।শক্তিমত্তার বিচারে উজবেকিস্তান বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মেয়েদের উন্নতি আজ মাঠে বড় চমক দেখাতে পারে। ফিফা র্যাঙ্কিংয়ে উজবেকিস্তানের অবস্থান ৪৯তম, যেখানে বাংলাদেশের অবস্থান ১১২তম। এর আগে ২০১১ সালে দুদলের একমাত্র দেখায় ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ১৫ বছর আগের সেই পরিসংখ্যান আজ বদলে দিতে মরিয়া মারিয়া মান্ডারা।
আজকের এই রোমাঞ্চকর ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে টি স্পোর্টস (T Sports)-এর পর্দায়। এছাড়াও স্মার্টফোনে সরাসরি দেখতে ‘Sportzfy’ অ্যাপটি ব্যবহার করতে পারেন। ইউটিউবে ‘AFC Asian Cup’ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হলেও সেক্ষেত্রে ‘Secure VPN’ ব্যবহার করে অন্য দেশের লোকেশন সেট করতে হবে। সবথেকে সহজে ও খুব কম এমবি খরচে এইচডি কোয়ালিটিতে খেলা দেখতে আমাদের ওয়েবসাইট ‘Duaanews’-এ সরাসরি সম্প্রচার উপভোগ করার আমন্ত্রণ রইল। আপনার সময় এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই আমরা ঝামেলাহীনভাবে ম্যাচটি দেখার বিশেষ আয়োজন করেছি।
ফুটবলের সব খবর এবং কোন ম্যাচ কখন, কোথায় হবে এসবের সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও, গুগলে গিয়ে ‘24updatenews’ লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইটের ‘খেলা’ (Sports) ক্যাটাগরিতে সব তথ্য সহজেই জানতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ