ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার
নিজস্ব প্রতিবেদক: সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজিমপুর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা এবং আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন মাদরাসা রাহমানিয়া হাফেজিয়ায় দোয়া মাহফিল এবং এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের ইফতার ও খাবারের ব্যবস্থা হয়েছে।
আজ বৃহস্পতিবার কর্মসূচির দুইটি ভিন্ন ভেন্যুতে প্রায় চার শতাধিক মাদরাসা শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যাল ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, গতানুগতিক জাঁকজমকপূর্ণ ইফতার না করে এই আয়োজনটি কেবল এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার করানোর উদ্দেশ্যেই গ্রহণ করা হয়েছে।
সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবছর রমজান মাসেই একাধিক দিন সমাজের অবহেলিত শ্রেণি, বিশেষ করে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করতেন। আমাদের এই প্রয়াসটির মাধ্যমে আমরা তাঁর সেই মহতী উদাহরণকেই অনুসরণ করার চেষ্টা করছি।
অনুষ্ঠানটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন সহ বিশ্ববিদ্যালয় কমিটি ও হল পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?