ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
তোফাজ্জল হ/ত্যা: ঢাবির ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের শোকজ নোটিশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৭ কর্মদিবসের মধ্যে অভিযুক্তদের এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত পৃথক শোকজ নোটিশে এই নির্দেশ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফজলুল হক মুসলিম হলে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্টতা পাওয়ায় এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী কেন তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা স্পষ্ট করতে হবে।
শোকজ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:
১. জালাল মিয়া (পদার্থবিজ্ঞান বিভাগ, ২০১৮-১৯ সেশন)
২. আহসান উল্লাহ (পদার্থবিজ্ঞান বিভাগ)
৩. আল হোসাইন সাজ্জাদ (ভূগোল ও পরিবেশ বিভাগ, ২০২০-২১ সেশন)
৪. সুমন মিয়া (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, ২০২১-২২ সেশন)
৫. মুত্তাকীন সাকিন শাহ (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট)
৬. ওয়াজিবুল আলম (সমুদ্র বিজ্ঞান বিভাগ)
৭. ফিরোজ কবির (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
৮. আবদুস সামাদ (পদার্থবিজ্ঞান বিভাগ)
উল্লেখ্য, ইতিপূর্বে এই ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার এবং হলের সিট বাতিল করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, গত ১০ মার্চ (মঙ্গলবার) এই হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া সম্পূরক চার্জশিট গ্রহণ করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত। একই সঙ্গে মামলায় পলাতক থাকা ২২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে কয়েক দফায় নির্যাতন ও ভাত খাইয়ে পুনরায় পিটিয়ে হত্যা করা হয়। নিহত তোফাজ্জল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, যা নিয়ে সে সময় দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)