ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মহিমান্বিত রজনী লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই বিশেষ রজনীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সকলের জন্য শান্তি ও রহমত কামনা করেন।
প্রধানমন্ত্রীর বাণীতে উল্লেখ করা হয় যে, লাইলাতুল কদর হলো এক অনন্য ও বরকতময় রাত। প্রধামন্ত্রী বলেন, ‘পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। লাইলাতুল কদর মহিমামন্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।’
এই রাতের আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এই রজনীতে। তিনি আরও বলেন, ‘রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি।’
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি-তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষিত করেন। আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।’ পরিশেষে পবিত্র লাইলাতুল কদরের মহিমা যেন সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনে, সেই শুভকামনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- সিরাত না জানায় ইসলামকে কঠিন ধর্ম হিসেবে তুলে ধরছি: আজহারী
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- কুমিল্লায় বিস্ফোরক মামলায় ২০ বছর পর তিনজনের কারাদণ্ড
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজ রাজধানীতে যেসব দোকানপাট-মার্কেট বন্ধ থাকবে
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মান্না ও গয়েশ্বর রায়