ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
স্পোর্টস ডেস্ক:এএফসি নারী এশিয়ান কাপের মঞ্চে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো উজবেকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে প্রথমবারের মতো টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। বাংলাদেশের জন্য এই ম্যাচটি ছিল কোয়ার্টার ফাইনাল ও বিশ্বকাপের স্বপ্ন পূরণের লড়াই, কিন্তু মাঠের খেলায় উজবেকিস্তানের দাপটের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
উজবেকিস্তানের এই জয় কেবল তিন পয়েন্ট নয়, বরং তাদের নিয়ে গেছে কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর সমীকরণে। বর্তমানে উজবেকিস্তান ও ফিলিপাইনের পয়েন্ট সমান (৩) এবং গোল ব্যবধানও সমান (-২)। তবে গোলের হিসেবে ফিলিপাইনের চেয়ে এগিয়ে থাকায় সেরা দুই তৃতীয় স্থানের দলের তালিকায় জায়গা করে নেওয়া নিশ্চিত করেছে উজবেকরা। ফিলিপাইন যেখানে ইরানকে ২ গোল দিয়েছে, সেখানে উজবেকিস্তান বাংলাদেশের জালে বল পাঠিয়েছে ৪ বার। ফলে এ গ্রুপের তৃতীয় স্থানের ফলাফল যাই হোক না কেন, উজবেকিস্তানের শেষ আট নিশ্চিত।
ম্যাচ শেষে ঐতিহাসিক এই সাফল্যের পর উজবেকিস্তানের কোচ কুলবায়াতে তাঁর আবেগ ধরে রাখতে পারেননি। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, ‘২০-২৩ বছর পর এশিয়ান কাপে অংশগ্রহণের পর ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পার হওয়া এটি একটি বিশাল মুহূর্ত। তাই আমি আমার দলের জন্য গর্বিত। দারুণ কাজ এবং সব প্রশংসা মেয়েদের প্রাপ্য। আপনাদের অনেক ধন্যবাদ।’
চীনের বিপক্ষে লড়াই করা বাংলাদেশের বিপক্ষে এত বড় জয় কি প্রত্যাশিত ছিল? এমন প্রশ্নের জবাবে উজবেক কোচের কণ্ঠে ঝরেছে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা। হারলেও সাবিনাদের ভবিষ্যৎ নিয়ে তিনি ইতিবাচক মন্তব্য করে বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশ একটি দারুণ এবং তরুণ দল যাদের অনেক সম্ভাবনা ও ভবিষ্যৎ রয়েছে। তারা সঠিক পথেই এগোচ্ছে। এখন এটি কেবল সময়ের ব্যাপার যে তারা কবে এলিট পর্যায়ে পৌঁছাবে। তারা দারুণ করছে এবং তাদের বিপক্ষে খেলাটা দারুণ ছিল। অবশ্যই তারা প্রথম দুই ম্যাচের তুলনায় কিছুটা ভিন্নভাবে খেলেছে। কিন্তু এটি একটি টুর্নামেন্ট যেখানে আপনাকে প্রতি দুই দিন অন্তর ম্যাচ খেলতে হয়, যা তরুণ খেলোয়াড়দের জন্য সহজ নয়।’
উজবেকিস্তানের খেলোয়াড়দের উল্লাস যখন মাঠজুড়ে বইছিল, তখন বাংলাদেশের মেয়েদের চোখে ছিল বিদায়ের বিষাদ। তবে এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে এই অভিজ্ঞতা আগামীতে সাবিনা-ঋতুপর্ণাদের আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)