ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
জাবি ছাত্রশিবিরের ১৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬ সেশনের জন্য গঠিত এই কমিটিতে মোট ১৬ জনকে বিভিন্ন দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম। প্রচার সম্পাদক করা হয়েছে ফেরদৌস আল হাসানকে এবং গবেষণা ও বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আরিফ উল্লাহকে।
এ ছাড়া শিক্ষা ও এইচআরএম সম্পাদক হিসেবে মো. রাকিবুল হাসান, মানবাধিকার ও আইন সম্পাদক মাহদী হাসান জিহাদ এবং আন্তর্জাতিক ও পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তৌফিক হুসাইন। পাশাপাশি পাবলিক রিলেশন সম্পাদক হয়েছেন মো. তৌহিদ হাসান এবং দাওয়াহ ও ছাত্র অধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাফায়েত মীর।
কমিটিতে অর্থ বা বায়তুলমাল সম্পাদক করা হয়েছে মো. রাকিবুল ইসলামকে। ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিউজ্জামান শাহীন। বিজ্ঞান ও আইটি সম্পাদক হিসেবে রাকিব হোসেন এবং এইচআরডি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়ালিউল্লাহ আল মাহদি।
এ ছাড়া সাহিত্য, প্রকাশনা ও স্পোর্টস সম্পাদক হিসেবে মো. মাহাদী হাসান, ফাউন্ডেশন সম্পাদক মো. তরিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আলী আহাম্মদ এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. রায়হান উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।
জাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং একটি জ্ঞানভিত্তিক ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা