×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের

২০২৬ মার্চ ১০ ১২:২০:৩৩

ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর গুরুতর আহত হয়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ খবরের সপক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

তাসনিম নিউজের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের উদ্ধৃতি দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়, সোমবার (৯ মার্চ) ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানে এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে, তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রতিবেদনে আরও কিছু পরিস্থিতির উল্লেখ করা হয়েছে, যেগুলোকে নেতানিয়াহুর মৃত্যুর ইঙ্গিত হিসেবে দেখছে ইরানি সংবাদমাধ্যমটি। এর মধ্যে রয়েছে—দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর নতুন কোনো ভিডিও ক্লিপ প্রকাশ না হওয়া, তার বাসভবনের চারপাশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা, মার্কিন প্রতিনিধিদের পূর্বনির্ধারিত সফর স্থগিত হওয়া এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তার ফোনালাপের কোনো সুনির্দিষ্ট তারিখ না থাকা।

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। দপ্তরের তথ্যমতে, নেতানিয়াহুর শেষ আনুষ্ঠানিক উপস্থিতি ছিল ৭ মার্চ, যখন তিনি বিরশেবা এলাকায় আহতদের দেখতে গিয়েছিলেন।

উল্লেখ্য, এর আগেও গত ২ মার্চ ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়িয়েছিল, যা পরবর্তীতে ‘গুজব’ হিসেবে প্রমাণিত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বর্তমান এই খবরটিকেও সরাসরি নিশ্চিত করেনি এবং একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বা ‘গুজব’ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত