ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
রাষ্ট্রপতিকে অপসারণ ও বিচারের দাবি জানালো ‘জুলাই ঐক্য’
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অসদাচরণ ও সংবিধান লঙ্ঘনের দায়ে অভিশংসন (ইমপিচমেন্ট) করে পদ থেকে অপসারণ এবং গণহত্যার সহযোগী হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি উত্থাপন করে। সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে ফাহিম ফারুকী বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে ‘জনতার সংসদকে অপবিত্র’ করছেন। তিনি অভিযোগ করেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি একাধিকবার তার শপথ ভঙ্গ করেছেন এবং গণমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।
ফাহিম ফারুকী আরও উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপিকে দুটি শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তারা ‘জুলাই সনদের’ শপথ গ্রহণ করেনি। এর পরিবর্তে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ব্যবস্থা করা হয়েছে, যা ছাত্র-জনতার ত্যাগের প্রতি অবমাননাকর।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির একটি সাম্প্রতিক সাক্ষাৎকারের তথ্যগত ভুল তুলে ধরে বলা হয়, রাষ্ট্রপতি দাবি করেছেন ২০২৪ সালের অক্টোবরে ‘জুলাই ঐক্য’ বঙ্গভবন ঘেরাও করেছিল, অথচ সংগঠনটির আত্মপ্রকাশই ঘটেছে ২০২৫ সালের মে মাসে। এমন বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দেয় সংগঠনটি।
সরকারকে সতর্ক করে জুলাই ঐক্য জানায়, ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে এই সংসদ গঠিত হয়েছে। জুলাইয়ের আত্মত্যাগ অস্বীকার করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। এছাড়া, যারা এখনো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তাদের দ্রুত শপথ নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে আগামী ২৫ মার্চ পর্যন্ত সংগঠন সংগ্রহ ও একীভূত করার কর্মসূচি ঘোষণা করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)