ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
সরকার ফারাবী: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ আসরের। ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার পারদ চূড়ায় তুলে আজ ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। হাইভোল্টেজ এই ফাইনাল ম্যাচেই নির্ধারিত হবে এবারের চ্যাম্পিয়ন।
শিরোপা নির্ধারণী এই মেগা লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান।
টসের লড়াইয়ে এগিয়ে চট্টগ্রাম
মিরপুরের আলোঝলমলে ফ্লাডলাইটের নিচে সন্ধ্যার ম্যাচ হওয়ায় টস যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তা আগে থেকেই অনুমিত ছিল। টস ভাগ্য সহায় হওয়ায় কোনো দ্বিধা না করেই রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠান শেখ মেহেদী হাসান।
চট্টগ্রাম শিবিরের ভাবনায় স্পষ্ট রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিশিরের প্রভাব বাড়বে, পিচ ব্যাটিংয়ের জন্য আরও সহায়ক হবে। তাই রান তাড়া করাটাকেই তারা সবচেয়ে নিরাপদ কৌশল হিসেবে দেখছে।
তারকায় ঠাসা দুই ফাইনালিস্ট
ফাইনালের মঞ্চে দুই দলই নামছে তারকায় মোড়া একাদশ নিয়ে।রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটিংয়ের মূল ভরসা নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন ও বাংলাদেশের নির্ভরতার নাম মুশফিকুর রহিম। ওপেনিংয়ে তরুণ তানজিদ হাসান তামিমের কাঁধে বড় দায়িত্ব। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেও আস্থা রাখছে রাজশাহী শিবির।
অন্যদিকে চট্টগ্রাম রয়্যালসের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম। ব্যাট হাতে ম্যাচের গতিপথ বদলে দিতে প্রস্তুত আসিফ আলী ও মাহমুদুল হাসান জয়। অলরাউন্ড পারফরম্যান্সে নেতৃত্ব দিতে থাকবেন অধিনায়ক শেখ মেহেদী হাসান।
একনজরে দুই দলের চূড়ান্ত একাদশ
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ:১. সাহিবজাদা ফারহান২. তানজিদ হাসান৩. কেন উইলিয়ামসন৪. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)৫. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)৬. এস এম মেহরব৭. জেমস নিশাম৮. আব্দুল গাফফার সাকলাইন৯. তানজিম হাসান সাকিব১০. বিনুরা ফার্নান্দো১১. হাসান মুরাদ
চট্টগ্রাম রয়্যালস একাদশ:১. মির্জা বেগ২. মোহাম্মদ নাঈম৩. হাসান নওয়াজ৪. আসিফ আলী৫. শেখ মেহেদী হাসান (অধিনায়ক)৬. মাহমুদুল হাসান জয়৭. আমের জামাল৮. তানভীর ইসলাম৯. শরিফুল ইসলাম১০. মুকিদুল ইসলাম১১. জাহিদুজ্জামান (উইকেটরক্ষক)
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)