ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ স্থগিত
স্পোর্টস ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে নির্ধারিত টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের নিরাপত্তা এবং যাতায়াত ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
আফগানিস্তান প্রথমবার শ্রীলঙ্কাকে ঘরের মাঠে (হোম সিরিজ হিসেবে আমিরাতে) স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছিল। সূচি অনুযায়ী ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিতিশীলতার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় সিরিজ আয়োজন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর আগে পাকিস্তান নারী দলও দক্ষিণ আফ্রিকা সফর শেষে একই কারণে ডারবানে আটকে পড়ার ঘটনা ঘটেছিল।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানায়, ‘বর্তমান পরিস্থিতিতে শারজাহ বা দুবাইয়ে সিরিজ আয়োজন করা ঝুঁকিপূর্ণ, তাই খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সিরিজটি কবে পুনরায় অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত