ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ঈদের ছুটিতেও নির্দিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও আগামী ১৮ ও ১৯ মার্চ পোশাক শিল্প সমৃদ্ধ এলাকাগুলোতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, ১৮ মার্চ (বুধবার) সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় ওইদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ খোলা থাকবে।
এই দুইদিন (বুধ ও বৃহস্পতিবার) সীমিত সংখ্যক জনবল ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংকের অফিস সময় হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সীমিত আকারে চালু রাখা যাবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ব্যাংকগুলো। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা