ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে জমে উঠেছে ভারত-ইংল্যান্ড লড়াই। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হয়েছে।
সুপার এইট পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। দুই নম্বর গ্রুপে নিজেদের তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ইংলিশরা। অন্যদিকে এক নম্বর গ্রুপে তিন ম্যাচের মধ্যে দুটি জিতে সেমিফাইনালে উঠেছে ভারত জাতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণে গ্রুপ রানার্সআপ হয়েই নকআউটে এসেছে তারা।
দুই দলের একাদশেও রয়েছে তারকা সমাবেশ। ভারতের হয়ে খেলছেন অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদিপ সিং ও জাস্প্রিত বুমরাহ।
ইংল্যান্ডের একাদশে আছেন ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, আদিল রশিদ ও জোফরা আর্চার।
এখন দেখার বিষয়, টসে জিতে নেওয়া সিদ্ধান্ত কতটা কাজে লাগাতে পারে ইংল্যান্ড, নাকি বড় মঞ্চে জ্বলে উঠবে ভারত।
কখন, কোথায় দেখবেন
ম্যাচ: ইংল্যান্ড বনাম ভারত
সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিট
টিভি সম্প্রচার: টি স্পোর্টস ও নাগরিক টিভি
এছাড়া অনলাইনে লাইভ স্ট্রিমিংয়েও ম্যাচটি দেখা যাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)