ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: সরকারের প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংহত ও সুনির্দিষ্ট করার লক্ষ্যে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় ববি হাজ্জাজসহ মোট ৮ জন প্রতিমন্ত্রীর দফতর ও দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে প্রতিমন্ত্রীদের জন্য নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এতদিন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ দায়িত্ব পালন করা ববি হাজ্জাজ এখন থেকে এককভাবে ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়’-এর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। একইভাবে মো. শরীফুল আলম, যিনি আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাকে এখন থেকে কেবল ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়’-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সুলতান সালাউদ্দিন টুকুকে তিনটি মন্ত্রণালয়ের বদলে এখন থেকে কেবল ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’-এর দায়িত্ব দেওয়া হয়েছে। হাবিবুর রশিদের দায়িত্বে কিছুটা পরিবর্তন এনে তাকে ‘রেলপথ মন্ত্রণালয়’ এবং ‘সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ’-এর দায়িত্ব অর্পণ করা হয়েছে। এছাড়া মো. রাজিব আহসানকে সড়ক ও রেলপথের দায়িত্ব সরিয়ে এখন ‘নৌপরিবহন মন্ত্রণালয়’ এবং ‘সেতু বিভাগ’-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের যৌথ দায়িত্ব থেকে সরিয়ে মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে এখন থেকে কেবল ‘পরিকল্পনা মন্ত্রণালয়’-এর একক দায়িত্ব দেওয়া হয়েছে। ফারজানা শারমীনকে দেওয়া হয়েছে ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়’-এর দায়িত্ব। এছাড়া মো. নুরুল হককে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে এখন কেবল ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়’-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই রদবদলের ফলে মন্ত্রণালয়গুলোর কাজে আরও গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। মূলত প্রতিমন্ত্রীদের ওপর কাজের চাপ কমিয়ে নির্দিষ্ট খাতে নিবিড়ভাবে কাজ করার সুযোগ করে দিতেই এই পুনর্বণ্টন প্রক্রিয়া সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই