ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাকিবের ফেরা ও বিশ্বকাপের নতুন পরিকল্পনা জানালেন সিমন্স
স্পোর্টস ডেস্ক: দেশের বাইরে থাকলেও বাংলাদেশ ক্রিকেটের আলোচনায় বরাবরের মতোই কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। সম্প্রতি সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিসিবি কর্মকর্তাদের ইতিবাচক মন্তব্যের পর নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তবে সাকিবের ফেরার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।
সোমবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে সিমন্স বলেন, "আপনারা যতটুকু শুনেছেন বা পত্রিকায় পড়েছেন, সাকিবের ফেরা নিয়ে আমিও ঠিক ততটুকুই জানি। এ ব্যাপারে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।"
সাকিবের ফেরার প্রসঙ্গের বাইরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান টাইগার কোচ। কন্ডিশন বিবেচনায় দলে পেসারদের আধিক্য রাখার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "আমরা এখন থেকে চেষ্টা করব অন্তত তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলার। কারণ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় এবং সেখানে আমাদের পেসারদের ওপরই নির্ভর করতে হবে। পরিস্থিতির প্রয়োজনে হয়তো ৩ জন স্পিনার খেলতে পারে, কিন্তু ৩ জন পেসার খেলানোই আমাদের মূল লক্ষ্য থাকবে।"
দলের ব্যাটিং বিভাগ বিশেষ করে মিডল ওভারগুলোতে পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন সিমন্স। তিনি বলেন, "মিডল ওভারে আমরা যতটা ভালো হতে চেয়েছিলাম, ততটা হতে পারিনি। এই জায়গাটিতে আমরা অনেক বেশি জোর দিচ্ছি। ওই ওভারগুলোতে কত রান আসছে এবং সিঙ্গেল বা বাউন্ডারি কতটা পাওয়া যাচ্ছে—৫০ ওভারের ক্রিকেটে তা খুবই গুরুত্বপূর্ণ।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?