ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
হাদী হত্যাকারীরের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: শহিদ শরীফ ওসমান হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।
আজ মঙ্গলবার রাত সাড়ে সাতটায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে দলটির নেতৃবৃন্দ "আওয়ামীলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর; সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ" সহ নানান স্লোগান দেয়।
এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা হাদী হত্যাকারীদের পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জুলাই গণহত্যার আসামীদেরও দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান।
ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর বলেন, আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগকে নাকি এখন রাজনীতি করার অধিকার দিতে হবে। ছাত্রলীগকে সাধারণ মানুষের মতো ট্রিট করা যাবে না। তাদেরকে জঙ্গি হিসেবে ট্রিট করতে হবে। যারা এসব কথা বলতারা কি বিগত ১৭ বছরের অত্যাচারের ইতিহাস ভুলে গিয়েছে?
তিনি বলেন, বিএনপি ছাত্রদলসহ সকল ছাত্রসংগঠনকে বলে দিতে চাই, আপনারা কিছু বিষয়ে এক জায়গায় আসেন। যদি আওয়ামিলীগ ফেরত আসে তাহলে ক্যাম্পাসগুলোতে আগেরমতো অবস্থা হবে, দেশের সব জায়গায় মাফিয়ারা মাথাচাড়া দিয়ে উঠবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)