ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোপা জিতে ভারতের পকেটে কত কোটি?
স্পোর্টস ডেস্ক: আহমেদাবাদে যেন নীল সমুদ্রের গর্জন! নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার এবং মোট তৃতীয়বার শিরোপা জয়ের অনন্য নজির গড়ল ভারত। গৌতম গম্ভীরের কোচিংয়ে ঘরের মাঠে সূর্যকুমার যাদবদের এই অবিস্মরণীয় অর্জনের পাশাপাশি আইসিসির পক্ষ থেকে মিলেছে রেকর্ড অংকের প্রাইজমানি। রোববার (৮ মার্চ) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ‘মেন ইন ব্লু’রা।
আহমেদাবাদের কানায় কানায় পূর্ণ গ্যালারির সামনে কিউইদের গুঁড়িয়ে দিয়ে শিরোপার রাজকীয় উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা। এই জয়ের ফলে মাঠের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের পাশাপাশি আইসিসির কাছ থেকে মোটা অংকের অর্থ পুরস্কার পেয়েছে ভারত। এবারের আসরে মোট ১৬০ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল আইসিসি, যা গত আসরের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।
আর্থিক প্রাপ্তির দিক থেকে গত আসরের তুলনায় বড় লাফ দিয়েছে চ্যাম্পিয়নরা। ২০২৪ সালে বিশ্বকাপ জিতে ভারত পেয়েছিল প্রায় সাড়ে ২৯ কোটি টাকা; কিন্তু এবার শিরোপা ধরে রাখায় সূর্যকুমারদের পকেটে ঢুকেছে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা। অন্যদিকে ফাইনালে পরাজিত হয়ে রানার্সআপ নিউজিল্যান্ডও পেয়েছে মোটা অংকের সান্ত্বনা পুরস্কার, যার পরিমাণ সাড়ে ১৯ কোটি টাকা।
টুর্নামেন্টের অন্যান্য পর্যায়ে বিদায় নেওয়া দলগুলোও রিক্তহস্তে ফেরেনি। আইসিসির ঘোষণা অনুযায়ী, সেমিফাইনালে বাদ পড়া প্রতিটি দলের জন্য বরাদ্দ ছিল ৯ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া সুপার এইট থেকে বিদায় নেওয়া দলগুলোর প্রত্যেকে পেয়েছে ৪ কোটি ৬৩ লাখ টাকা এবং গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া দলগুলোও ৩ কোটি টাকা করে বোনাস পেয়েছে।
তবে আইসিসির এই পুরস্কারের বাইরেও ভারতীয় ক্রিকেটারদের জন্য বড় চমক অপেক্ষা করছে খোদ নিজ দেশে। গতবার বিসিসিআই চ্যাম্পিয়ন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবার ঘরের মাঠে দাপটের সাথে ইতিহাস গড়ায় সূর্যকুমারদের জন্য বোর্ড আরও বড় অংকের পুরস্কার ঘোষণা করবে বলেই ক্রিকেট মহলে জোরালো গুঞ্জন রয়েছে। এখন কেবল আনুষ্ঠানিকভাবে বিসিসিআই-এর পক্ষ থেকে সেই ঘোষণা আসার অপেক্ষা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)