ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা ভারতের
স্পোর্টস ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে টানা দুইবার এবং সামগ্রিকভাবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার অনন্য এক রেকর্ড গড়ল সূর্যকুমার যাদবের দল। এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুইবার করে শিরোপা জিতলেও ভারতকে এখন তিন শিরোপার মালিক হিসেবে সবার উপরে জায়গা করে নিতে হলো।
ভারতের রানের পাহাড়:
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন ভারতীয় ওপেনাররা। পাওয়ার প্লে-র ৬ ওভারেই বিনা উইকেটে ৯২ রান সংগ্রহ করে ভারত। ওপেনার অভিষেক শর্মা মাত্র ১৮ বলে নিজের ফিফটি পূর্ণ করেন এবং ২১ বলে ৫১ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে ক্রিজে এসে তাণ্ডব চালান সাঞ্জু স্যামসন। ৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ফিফটি পেয়েছেন ইশান কিষাণও (২৫ বলে ৫৪)। শেষদিকে শিবম দুবে মাত্র ৮ বলে ২৬ রানের ঝড়ো ক্যামিও খেললে ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৩৭ রান। নিউজিল্যান্ডের পক্ষে জেমস নিশাম ৩টি উইকেট নেন।
নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়:
২৩৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় কিউইরা। পাওয়ার প্লে-র ভেতরেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন (৯), রাচিন রবীন্দ্র (১), গ্লেন ফিলিপস (৫) এবং মার্ক চ্যাপম্যান (৩)। নিয়মিত উইকেট পতনের মাঝে ওপেনার টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রান এবং অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৪১ রানেই নিউজিল্যান্ডের ইনিংস থমকে গেলে ৯৬ রানের বিশাল জয় পায় ভারত।
এই রাজকীয় জয়ের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল টিম ইন্ডিয়া। আহমেদাবাদের গ্যালারিতে তখন নীল উৎসবের জোয়ার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)