ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি

পার্থ হক
পার্থ হক

রিপোর্টার

২০২৬ মার্চ ০৬ ১৬:৩৮:৪৩

চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি

পার্থ হক: উচ্চশিক্ষা শেষ করে চাকরির বাজারে প্রবেশের সময় অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন থাকে কোন ডিগ্রি সবচেয়ে বেশি মূল্য দেয় নিয়োগদাতারা? যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কলেজেস অ্যান্ড এমপ্লয়ার্স (NACE)–এর ২০২৬ সালের বেতন জরিপ সেই প্রশ্নেরই একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। জরিপে নিয়োগদাতাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ১০টি ব্যাচেলর ডিগ্রির তালিকা প্রকাশ করা হয়েছে।

২০২৫ সালের ৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৫০টি সদস্যপ্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়। সেখানে বিভিন্ন বিষয়ে স্নাতকদের প্রতি নিয়োগদাতাদের আগ্রহের হারও তুলে ধরা হয়েছে।

নিয়োগদাতাদের কাছে সবচেয়ে চাহিদাসম্পন্ন ১০ ডিগ্রি

১. ফাইন্যান্স - ৬১.৩%

২. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং - ৬১.৩%

৩. কম্পিউটার সায়েন্স - ৬০%

৪. অ্যাকাউন্টিং - ৫৮.৭%

৫. বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্ট - ৫৮.৭%

৬. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং - ৫১.৩%

৭. ইনফরমেশন সায়েন্সেস অ্যান্ড সিস্টেমস - ৪৮%

৮. লজিস্টিকস/সাপ্লাই চেইন - ৪৪.৭%

৯. মার্কেটিং - ৪৪%

১০. মানবসম্পদ ব্যবস্থাপনা - ৪০%

এন্ট্রি লেভেল চাকরির বাজারে চাপ

বিশ্বব্যাপী চাকরির বাজারে নতুন স্নাতকদের জন্য পরিস্থিতি খুব সহজ নয় বলেই ইঙ্গিত দিয়েছে বিভিন্ন গবেষণা। একটি এডটেক প্রতিষ্ঠানের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরের মধ্যে এন্ট্রি লেভেল চাকরির বাজার এখন সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, মাত্র ৩০ শতাংশ স্নাতক তাঁদের পড়াশোনার বিষয় সংশ্লিষ্ট চাকরি পাচ্ছেন। এছাড়া ৭৫ শতাংশের বেশি নিয়োগদাতা ২০২৫ সালে ২০২৪ সালের তুলনায় সমান বা কমসংখ্যক নতুন কর্মী নিয়োগ দিয়েছে।

তবুও বাড়তে পারে প্রারম্ভিক বেতন

তবে আরেকটি ইতিবাচক দিকও সামনে এসেছে। এনএসিইর প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালে অধিকাংশ প্রধান বিষয়ে নতুন স্নাতকদের প্রারম্ভিক বেতন বাড়তে পারে। যদিও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে বেতন কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে কম্পিউটার সায়েন্স, প্রকৌশল, গণিত, পরিসংখ্যান, ব্যবসা এবং কৃষি ও প্রাকৃতিক সম্পদ–সংক্রান্ত বিষয়ে বেতন বৃদ্ধির সম্ভাবনা বেশি। উদাহরণ হিসেবে বলা যায়, ২০২৬ সালে কম্পিউটার সায়েন্স স্নাতকদের গড় প্রারম্ভিক বেতন হতে পারে প্রায় ৮১ হাজার ৫৩৫ ডলার, যা আগের বছরের ৭৬ হাজার ২৫১ ডলারের তুলনায় প্রায় ৬.৯ শতাংশ বেশি।

বিশেষজ্ঞদের মতামত

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কলেজেস অ্যান্ড এমপ্লয়ার্সের প্রেসিডেন্ট ও সিইও শন ভ্যানডারজিয়েলের মতে, নিয়োগের গতি খুব বেশি না বাড়লেও অনেক প্রতিষ্ঠান নতুন স্নাতকদের আকৃষ্ট করতে বেতন বাড়ানোর পরিকল্পনা করছে। ফলে ২০২৬ সালে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা হতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত