ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও এর ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় এক বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকেই সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতরের নির্ধারিত ছুটিকে এগিয়ে এনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এই বিশেষ নির্দেশনায় দেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আগাম ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে কর্মকর্ত কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ৯ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত তারিখ পর্যন্ত সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকবে মর্মে সকল বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে’।
ছুটি চলাকালীন এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একগুচ্ছ কঠোর সাশ্রয়ী নিয়ম মেনে চলার জন্য মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, দিনের বেলায় কৃত্রিম আলোর বদলে প্রাকৃতিক আলোর ওপর জোর দিতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য নির্দেশকনাগুলো হলো- দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা রহিও খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার। পরিহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে। যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। গাড়ির ব্যবহার সীমিত করতে হবে। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’
সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকেই শিক্ষার্থীরা ছুটিতে যাচ্ছেন। মূলত জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খাওয়াতেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে এই পরিবর্তন আনা হয়েছে। আগামী ৯ মার্চ থেকে শুরু হওয়া এই ছুটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যালেন্ডারে নির্ধারিত ঈদের ছুটির শেষ দিন পর্যন্ত বহাল থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক