ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের নতুন নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ মার্চ ) অধিদপ্তরের ওয়েবসাইটে এই নির্দেশিকাটি প্রকাশ করা হয়। নতুন নীতিমালা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই উপবৃত্তির আওতায় আসবে।
নির্দেশিকা অনুযায়ী, উপবৃত্তির এই অর্থ দিয়ে শিক্ষার্থীরা ব্যাগ, ছাতা, স্কুল ড্রেস, জুতা ও টিফিন বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ক্রয় করতে পারবে। এই কার্যক্রম সরকারের ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল’ অনুযায়ী পরিচালিত হবে।
কোন শ্রেণিতে কত টাকা:
প্রাক-প্রাথমিক: প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৭৫ (পঁচাত্তর) টাকা হারে উপবৃত্তি পাবে।
প্রথম থেকে পঞ্চম শ্রেণি: পরিবারের একজন শিক্ষার্থী হলে মাসিক ১৫০ (একশত পঞ্চাশ) টাকা এবং দুইজন হলে ৩০০ (তিনশত) টাকা।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি: যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্তর চালু আছে, সেখানে একজন শিক্ষার্থী হলে মাসিক ২০০ (দুইশত) টাকা এবং দুইজন হলে ৪০০ (চারশত) টাকা।উল্লেখ্য, একটি পরিবারের সর্বোচ্চ দুই জন শিক্ষার্থী এই উপবৃত্তি সুবিধা পাবে।
উপবৃত্তি পাওয়ার শর্তসমূহ:
উপবৃত্তি পেতে হলে শিক্ষার্থীদের প্রতিমাসে অন্তত ৮০ শতাংশ দিন উপস্থিত থাকতে হবে। প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ক্ষেত্রে ৮০ শতাংশ উপস্থিতির পাশাপাশি পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘প্রতি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর প্রাপ্তির শর্ত প্রযোজ্য হবে’।
এছাড়া শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে এবং অভিভাবকের নিজস্ব জাতীয় পরিচয় পত্র (NID) দ্বারা নিবন্ধিত মোবাইল ফোনে একটি সক্রিয় এমএফএস (বিকাশ/নগদ/রকেট) অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
অযোগ্যতা ও শিথিলযোগ্য শর্ত:
যদি কোনো শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় নির্ধারিত নম্বর না পায় বা টানা তিন মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, তবে তার উপবৃত্তি সাময়িকভাবে স্থগিত করা হবে। তবে প্রাকৃতিক দুর্যোগ বা যুক্তিসঙ্গত কারণে উপস্থিতি কম হলে সংশ্লিষ্ট শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে উপবৃত্তি প্রদান করা যাবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে উপস্থিতির হার সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ