ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদের প্রতি সরকারের পূর্ণ অঙ্গীকার রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই সনদের প্রতিটি শব্দ ও বক্তব্যের প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং তা বাস্তবায়নে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১০ মার্চ) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ কোনো বিচ্ছিন্ন বা একক ঘটনার ফল নয়; এটি বিভিন্ন রাজনৈতিক শক্তির সমঝোতার ভিত্তিতে তৈরি একটি দলিল। তিনি উল্লেখ করেন, যারা বর্তমানে এই সনদের সমালোচনা করছেন, তাদের অনেকেই আগে এতে স্বাক্ষর করেছিলেন।
তিনি আরও বলেন, সরকার সবসময় সংবিধানের কাঠামোর মধ্যেই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে। অতীতের মতো ভবিষ্যতেও সংবিধান মেনেই দেশ পরিচালনা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের পাশাপাশি জনগণের ভোটে পাওয়া বিএনপির নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, সেগুলোও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
সাবেক অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করতে হবে। এরপর সংসদই সিদ্ধান্ত নেবে কোনটি সংশোধন হবে, কোনটি গৃহীত হবে এবং কোনটি বাতিল করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালও বক্তব্য দেন।
এ সময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খানসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)