ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হতে পারে—এমন গুঞ্জনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের শেয়ারবাজারে। বিনিয়োগকারীদের মাত্রাতিরিক্ত বিক্রির চাপে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ মার্চ) পুঁজিবাজারে বড় ধরনের ধস নেমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পাশাপাশি সূচকের ভয়াবহ পতন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই বাজারে অস্থিরতা চলছিল। সেই ধারাবাহিকতায় রোববার লেনদেনের শুরু থেকেই বিক্রির চাপ বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩১ পয়েন্ট কমে ৫ হাজার ৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ৩৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯১ পয়েন্ট কমেছে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১০টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৩৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সূচকের বড় পতন হলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়ে ৫৩১ কোটি ৮৮ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৪৫৯ কোটি ৪২ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১৯ পয়েন্ট কমেছে। সিএসইতে ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৭টির দাম বেড়েছে এবং ১৪৫টির দাম কমেছে। বাজারটিতে ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসপি
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার