ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার

২০২৬ মার্চ ০৮ ১৮:৪২:৫২

অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার চাঞ্চল্যকর ঘটনায় বড় ধরনের সাফল্য মিলেছে। ঘটনার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘এই সময়’ এই গ্রেপ্তারসংক্রান্ত খবরটি প্রকাশ করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান সন্দেহভাজন হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গী আলমগীর হোসেন। তদন্তকারীদের দাবি, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় হাদিকে লক্ষ্য করে যে নৃশংস হামলা হয়েছিল, তাতে সরাসরি জড়িত ছিলেন এই ফয়সাল। অন্তর্বর্তীকালীন সরকার এই দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তারের জন্য বা গ্রেপ্তারে সহায়তা প্রদানকারীর জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

সেদিনের সেই রোমহর্ষক হামলার ঘটনা নাড়া দিয়েছিল পুরো দেশকে। মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা একদল দুর্বৃত্ত হাদির ওপর অতর্কিত গুলি চালায়, যাতে তিনি গুরুতর আহত হন। সিসিটিভি ফুটেজ ও মাঠ পর্যায়ের তদন্ত বিশ্লেষণ করে গোয়েন্দারা ‘হামলাকারীদের মধ্যে একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে।’ এরপর থেকেই সে সীমান্ত পাড়ি দিয়ে গা ঢাকা দিয়েছিল।

হামলার নেপথ্য কারণ খুঁজতে আসামিদের আর্থিক গতিবিধিও নজরবন্দি করা হয়। ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে ফয়সাল করিম মাসুদ, তার কোম্পানি অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।’ কোনো অদৃশ্য শক্তি এই হামলার পেছনে অর্থায়ন করেছে কি না, তা নিশ্চিত হতেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

আর্থিক যোগসূত্র মেলাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো গভীর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, ‘ঘটনাটি ঘটাতে কোনো অর্থায়ন ছিল কি না তা নির্ধারণের জন্য তদন্ত চলাকালীন সম্ভাব্য কোনো অর্থ স্থানান্তর বা গোপন করা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বর্তমানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই হামলার মূল ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে সব ধরনের আর্থিক লেনদেন পরীক্ষা করে দেখছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩১ জুলাই... বিস্তারিত