ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় ডিএসসিসির নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী থেকে ঘরে ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বিশেষ করে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালকে ঘিরে যানজট কমানো ও যাত্রীসেবা বাড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) নগর ভবনে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সড়কে যানজট নিয়ন্ত্রণে টার্মিনাল ব্যবস্থাপনায় আধুনিকায়ন, অবৈধ টিকেট কাউন্টার উচ্ছেদ এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এই সমন্বয় সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় যানজট কমাতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সড়কের পাশে থাকা অবৈধ টিকেট কাউন্টার ও দোকানপাট উচ্ছেদ করা হবে। সায়েদাবাদ ব্রিজের ঢাল থেকে টিটি পাড়া পর্যন্ত সব অবৈধ কাউন্টার নির্দিষ্ট সময়সীমা দিয়ে অপসারণ করা হবে।
টার্মিনালের ভেতরে প্রকৃত বাস কোম্পানিগুলোর জন্য নির্ধারিত নীতিমালা অনুযায়ী টিকেট কাউন্টার বরাদ্দ দেওয়া হবে। এ কাজে বাস মালিক সমিতি, ডিএসসিসি ও পুলিশের ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।
এ ছাড়া টার্মিনালকে বাসের ডিপো হিসেবে ব্যবহার না করে নির্ধারিত পাঁচটি বাস-বে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রী ওঠানামার জন্য একটি বাস সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত টার্মিনালে অবস্থান করতে পারবে।
যাত্রীদের সুবিধার্থে টার্মিনালে নতুন তথ্যকেন্দ্র এবং মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঈদযাত্রার আগে টার্মিনালের অসমাপ্ত সংস্কারকাজ শেষ করা, শৌচাগার মেরামত এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপের সুযোগে যাতে কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়েও পরিবহন মালিক সমিতিকে কঠোরভাবে নজরদারি করার আহ্বান জানানো হয়েছে।
টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত বাসগুলো জব্দ করে অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগকে। এতে আশপাশের সড়কে যানজট কমবে বলে আশা করা হচ্ছে।
সভায় সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিটি কর্পোরেশন, পুলিশ, বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে কাজ করা হবে। যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এদিন নতুন প্রশাসকের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির দ্বাদশ কর্পোরেশন সভাও নগর ভবনে অনুষ্ঠিত হয়। সভায় বোর্ড সদস্যরা প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ